Friday, June 26, 2026

“লর্ড অফ অল লর্ডস” জগন্নাথদেবের আরাধনায় সাংসদ-অভিনেত্রী মিমি

Date:

Share post:

কোভিড আবহে সেই জৌলুস বা আড়ম্বর নেই। তবে আছে ভক্তি ঐতিহ্য। “লর্ড অফ অল লর্ডস” জগন্নাথদেবের আরাধনায় মেতেছিল গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রথযাত্রা (Jagannath Rath Yatra) উৎসব। একইভাবে জগন্নাথদেবের আরাধনা করলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

আরও পড়ুন :অসুস্থ বলে ডোমিনিকার হাইকোর্টে জামিন পেলেন পলাতক মেহুল চোকসি

তিথি মেবে সাংসদ-অভিনেত্রীর বাড়িতেই আয়োজিত হয় জগন্নাথদেবের পুজো। বরাবরই ধার্মিক বলে পরিচিত মিমি হলুদ প্রিন্টেড সালোয়ার কামিজ পরে মাথায় সাদা ওড়না ঢাকা দিয়ে পুজোয় সামিল হন। যজ্ঞের আগুনে আহুতি দিতে দেখা যায় অভিনেত্রীকে। সোশ্যাল সেই ছবি পোস্ট করে মিমি ক্যাপশনে লিখেছেন ”জয় জগন্নাথ”।

ইনস্টাগ্রাম স্টোরিতে মিমির পোস্ট করা ভিডিয়োতে ফুল, লুচি, মিষ্টি, ফল সহকারে দুই পুরোহিতকে পুজো করতে দেখা গিয়েছে। একজন পুরোহিতকে জগন্নাথদেবের পুজো করতে এবং অন্যজনকে গণেশ আরতি করতে দেখা গিয়েছে। পাশে মাথায় ওড়না ঢাকা দিয়ে পুজোর সামনে বসে থাকতে দেখা গিয়েছে মিমিকে।

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...