Saturday, April 4, 2026

প্রত্যুষার পর আরও এক অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, রিজেন্ট পার্ক থানায় অভিযোগ

Date:

Share post:

অভিনেত্রী প্রত্যুষার পর সাইবার হামলার শিকার আরও এক অভিনেত্রী। ব্যঙ্ককর্মীর পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে অভিনেত্রীর পুরোনো ছবি পাঠিয়ে ধর্ষণের হুমকি। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

অভিনেত্রী প্রত্যুষার পর আরও এক অভিনেত্রীকে ‘রেপ থ্রেট’! হোয়াটসঅ্যাপে পুরোনো ছবি পাঠিয়ে হুমকি। অভিনেত্রীর অভিযোগ, গত ১০ জুলাই ব্যঙ্ককর্মীর পরিচয় দিয়ে তাঁর কাছে একটি ফোন আসে। এরপর ওই নম্বর থেকে অভিনেত্রীর কিছু পুরানো ছবি পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এরপরই সমস্ত ঘটনা স্থানীয় থানায় জানান ওই অভিনেত্রী। এই ঘটনার পর থেকেই বেশ আতঙ্কেই রয়েছেন অভিনেত্রী। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করেছেন ওই অভিনেত্রী।

প্রসঙ্গত, সোশ‍্যাল মিডিয়ার মারফত ধর্ষণের হুমকির শিকার হয়েছেন অভিনেত্রী প্রত্যুষা পাল। শুধু তাই নয়, তাঁর সম্মানহানি করারও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ প্রত‍্যুষার। ইতিমধ‍্যেই এই ঘটনায় লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন- মানিকচকে গঙ্গার ভাঙন পরিদর্শনে মন্ত্রী সাবিনা ইয়াসমিন

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...