Saturday, June 20, 2026

তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই প্রতিটি জেলায় নমুনা পরীক্ষার নির্দেশ দিল স্বাস্থ্য ভবন 

Date:

Share post:

কোভিডের তৃতীয় ঢেউ (corona third wave) ধাক্কা দেওয়ার আগেই তার অভিঘাত বুঝে নিতে চায় রাজ্য সরকার। করোনার দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে সংক্রমণের বাস্তব চিত্রটা শুরু থেকেই বুঝে নিতে চায় স্বাস্থ্য ভবন (State health department)। তাই কোভিডের গতিপ্রকৃতি বুঝে নিতে এ বার ‘সেন্টিনেল সার্ভিল্যান্স’ (sentinel surveillance) চালানোর সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। এই নজরদারির মাধ্যমে কোন এলাকায় কত দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে তা যেমন বোঝা যাবে, পাশাপাশি সময়ের সঙ্গে সংক্রমণ কোন পথে এগোচ্ছে তাও বোঝা যাবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। এই নজরদারির ফলাফলের উপর ভিত্তি করে সংক্রমনের মাত্রা স্থির করা যাবে। পাশাপাশি প্রয়োজনীয় টিকাকরণেও জোর দেওয়া যাবে। এ জন্য

রাজ্যের ২৮টি জেলায় প্রায় ১১ হাজার ২০০ জনের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে। প্রতি জেলায় একটি করে সরকারি হাসপাতালকে এই নজরদারির জন্য বাছাই করা হয়েছে। হাসপাতালে ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টের রোগী ছাড়া উপসর্গহীন রোগীদের নমুনা নেওয়া হবে এই নজরদারি পরীক্ষার জন্য। রাজ্যের প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই নজরদারি চালানোর নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। প্রতি জেলায় ৪ জনের একটি দল গঠন করে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিটি ভাগের প্রতিটি নমুনার রিপোর্ট পাঠানো হবে স্বাস্থ্য দফতরের নোডাল অফিসারকে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...