Monday, June 8, 2026

ইউপি-কে প্রশংসা করা নিয়ে মোদিকে খোঁচা: টিকা চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

Date:

Share post:

ভ্যাকসিন চেয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর সেদিনই চিঠি পাঠিয়েছেন মমতা, যেদিন করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সেই প্রশংসা নিয়েও মোদিকে খোঁচা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর দাবি, “প্রধানমন্ত্রী যাই বলুন না কেন টিকাকরণের দেশের মধ্যে এগিয়ে বাংলা।”

বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি টিকা দেওয়া হচ্ছে। “সে পাক। সকলের টিকার অধিকার আছে। কিন্তু বিজেপিশাসিত রাজ্য বলে বেশি টিকা পাবে। সেটা ঠিক নয়।”

মুখ্যমন্ত্রী জানান, কোভিড (Covid) পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দৈনিক সংক্রমণ ৮০০ থেকে ৯০০-এর মধ্যে রয়েছে।আরও কমানোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই আড়াই কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মোট ১৪ কোটি ভ্যাকসিন প্রয়োজন। এরপরই কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, “আমরা ভ্যাকসিন (Vaccine) পাচ্ছি না। আজ পর্যন্ত পেয়েছি মাত্র ২.১২ কোটি। নিজেরা ষাট কোটি টাকা খরচ করে ১৮ লক্ষ টিকা কিনেছি। কিন্তু আমাদের কাছে টিকাই আসছে না।”

মুখ্যমন্ত্রীর দাবি, ভ্যাকসিনেশনের কাজ সব থেকে ভাল হয়েছে বাংলায়। সবচেয়ে কম ভ্যাকসিন নষ্ট হয়েছে বাংলায়। এরপরেই তিনি জানান, “আমি আজও প্রধানমন্ত্রীকে ভ্যাকসিনের জন্য চিঠি লিখেছি। হয়তো উত্তর পাব না। কিন্তু আমার দায়িত্ব জানানো, তাই চিঠি লিখে জানালাম”।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...