Wednesday, April 1, 2026

দীনেশ ত্রিবেদীর ছাড়া রাজ্যসভা আসনে ভোট ৯ আগস্ট, বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

Date:

Share post:

অবশেষে রাজ্যের দুই শূণ্য রাজ্যসভার আসনের একটিতে উপনির্বাচন ঘোষণা করলো নির্বাচন কমিশন৷

আগামী ৯ আগস্ট পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন হবে। শুক্রবার নির্বাচন কমিশন এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রাজ্যে এই মুহুর্তে রাজ্যসভার দুটি আসন শূণ্য৷ তৃণমূলের রাজ্যসভা সাংসদ দীনেশ ত্রিবেদী বিজেপি-তে যোগ দিয়ে গত ১২ ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছিলেন। ওহ অন্যদিকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য রাজ্যসভার সদস্য পদে গত মার্চ মাসে ইস্তফা দেন তৃণমূলের মানস ভুইয়াঁ৷ তবে এখন ভোট হবে একটি আসনে৷
দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনটিতেই উপনির্বাচন হবে আগামী ৯ আগস্ট। মানস ভুইয়াঁর ছাড়া আসনে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি কমিশন।

শুক্রবার জারি করা নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

◾আগামী ২২ জুলাই রাজ্যসভা উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

◾২৯ জুলাই পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে।

◾মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ আগস্ট।

◾ ৯ অগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে ভোটদান পর্ব।

◾সে দিনই বিকেল ৫টার পর গণনা এবং ফল প্রকাশ।

◾উপনির্বাচনে জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন।

আরও পড়ুন:ফের নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, কমছে মৃত্যুও

 

Related articles

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...