Wednesday, April 1, 2026

রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারত ও বাংলাদেশের বিদেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

Date:

Share post:

দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে আরও দৃঢ় করতে প্রতিশ্রুতি বদ্ধ হল ভারত এবং বাংলাদেশ।উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে একান্তে বৈঠক করলেন দুই প্রতিবেশী দেশের বিদেশমন্ত্রীরা ৷ যেখানে একাধিক বিষয়ে দু’তরফে আলোচনা হয় ৷ যার মধ্যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, করোনা পরিস্থিতি এবং রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফেরত পাঠানোর মতো গুরুতর বিষয়ও ছিল ৷

উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে মধ্য এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ মাধ্যমের চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আন্তর্জাতিক সভা ছিল ৷ সেই সভার মাঝেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমিন দ্বিপাক্ষিক এই বৈঠক করেন ৷

জানা গিয়েছে , দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ৷ যেখানে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে দুই দেশ একজোট হয়ে কাজ করবে বলে একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছেন দুই বিদেশমন্ত্রী।
পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনেশন নিয়েও কথা হয়েছে এই দ্বিপাক্ষিক বৈঠকে ৷ যেখানে বাংলাদেশে করোনার ভ্যাকসিন সরবরাহের বিষয়টি আবারও সঠিক জায়গায় চলে আসায় নিজের সন্তোষের কথা জানিয়েছেন জয়শঙ্কর ৷
এরপরই জয়শঙ্কর একটি টুইট করেন ৷ তিনি লিখেছেন, ‘‘তাশখন্দ কানেকটিভিটি কনফারেন্সের মাঝে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আব্দুল মেমিনের সঙ্গে দেখা করে ভাল লাগলো ৷ আমাদের মধ্যে হওয়া চুক্তিগুলিকে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুবর্ণ একটি সুযোগ পাওয়া গেল ৷

Related articles

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল...

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...