Saturday, April 4, 2026

হরিদেবপুরে ধৃত জঙ্গিদের জেরায় চাঞ্চল্যকর তথ্য, মিলল নয়া জঙ্গি সংগঠনের হদিশ

Date:

Share post:

হরিদেবপুরে গ্রেফতার হওয়া জেএমবি(JMB) জঙ্গিদের(terrorist) জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার হরিদেবপুরে(haridevpur) গ্রেফতার হওয়া জঙ্গিদের সঙ্গে নতুন জঙ্গি সংগঠনের যোগের তথ্য মিলেছে বলে জানা যাচ্ছে তদন্তকারীদের তরফে।

সূত্রের খবর, এনআইএ-কে বাংলাদেশের counter-terrorism সেল জানিয়েছে, নয়া এই জঙ্গি সংগঠনের নাম ইসলামিক স্টেট অফ বেঙ্গল প্রভিন্স। জেএমবি জেএমআই এবং আনসার বাংলার সমন্বয়ে গঠিত এই নয়া সংগঠন। সংগঠনের মাথায় রয়েছে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসার জিয়াউল হক। জানা যাচ্ছে, ভারতের মাটিতে এই জঙ্গি সংগঠনের স্লিপার সেল তৈরিতে তৎপর ছিল নয়া এই জঙ্গি সংগঠনটি। জেএমবির শীর্ষ নেতা আল আমিদের নির্দেশে ১০ থেকে ১৫ জনের একটি দল ভারতের মাটিতে ঘাঁটি গাড়ে। যার মধ্যে একটি টিম কলকাতার হরিদেবপুরে ছদ্মবেশে কাজ শুরু করে। গ্রেফতার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে দেশের আর কোথায় কোথায় লুকিয়ে রয়েছে বাকি জঙ্গিরা।

আরও পড়ুন:কাজের টোপ দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, বেপাত্তা নদিয়ার ভুয়ো আইএএস

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছে তিন জেএমবি জঙ্গি। আত্মীয়ের চিকিৎসার নামে তারা এখানে এসে ঠাকুরপুকুরের কাছে ডেরা বেঁধেছিল। কলকাতায় বসেই বড়সড় নাশকতার ছক ছিল তাদের। কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে ধরা পড়েছে জঙ্গি দলটি। তাদের জিজ্ঞাসাবাদ করেই এবার উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...