Friday, April 3, 2026

সাধন পাণ্ডের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক, দ্রুত আরোগ্য কামনা কুণালের

Date:

Share post:

রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pande) শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ফুসফুসের অবস্থাও জটিল। রবিবার সকাল পর্যন্তও বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এদিন সকালে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। টুইটারে (Twitter) তিনি লেখেন, “বর্ষীয়ান নেতা সাধন পান্ডে গভীর সঙ্কটজনক। অত্যন্ত উদ্বেগের বিষয়। অচেতন। যন্ত্রসমর্থন চলছে। সোমবার MRI হওয়ার কথা। মস্তিষ্কের অবস্থা চিকিৎসকদের কাছে স্পষ্ট নয়। ঈশ্বরের কাছে তাঁর আরোগ্য কামনা করি।”

আরও পড়ুন-গভীর রাতে টানা দু’দিন এমএলএ হস্টেলে গোপন বৈঠক, ২১শেই ভাঙছে ত্রিপুরা-সরকার!

শুক্রবার প্রায় অচৈতন্য অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সাধন পান্ডকে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক নবারুণ রায়ের তত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর৷ শ্বাসকষ্ট, কাশির সঙ্গে অস্বাভাবিক রক্তচাপের সমস্যাও দেখা দিয়েছে। হৃদস্পন্দন অনিয়মিত। নিউমোনিয়া ধরা পড়েছে। মস্তিষ্কেও অত্যন্ত প্রভাব পড়েছে। চিকিৎসকদের মতে এটি ব্রেন এন্সেফালোপ্যথি। সোমবার এমআরআই হবে তাঁর। তার আগে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্তে আসতে পারছে না।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...