Sunday, June 14, 2026

আজ কাউন্টি চ্যাম্পিয়নশিপের নির্বাচিত একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামছে বিরাট বাহিনী

Date:

Share post:

মঙ্গলবার ডারহামের এমিরেটস রিভারসাইড মাঠে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল( India team)। প্রতিপক্ষ কাউন্টি চ্যাম্পিয়নশিপের নির্বাচিত একাদশ। ৪ আগস্ট ইংল‍্যান্ডের ( England )বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বিরাট কোহলির দল( virat kohli)। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে এই ম‍্যাচ খেলতে নামছেন তাঁরা।

কাউন্টি একাদশের হয়ে নেতৃত্ব দেবেন ওয়ারউইকশায়ারের অধিনায়ক উইল রোডস। ১৪ সদস্যের এই কাউন্টি দলে থাকবেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা, যার মধ্যে রয়েছেন সদ্য ইংল্যান্ডের হয়ে অভিষেক করা জেমস ব্রেসি ও ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে অভিষেক ক্রয়া হাসিব হামিদ।

জানা গিয়েছে, এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটের সময় ডারহাম ক্রিকেটের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে এই লাইভ ম্যাচ।

এদিকে ঋষভ পন্থ ও ঋদ্ধিমান সাহা কোয়ারেন্টাইনে থাকায় উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন কে এল রাহুল। এছাড়া শুভমন গিলের চোটের কারণে রোহিত শর্মার সঙ্গে সম্ভবত ওপেন করবেন মায়াঙ্ক আগরওয়াল।

আরও পড়ুন:বাংলা দলে মন্ত্রী মনোজ তিওয়ারি

 

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...