Monday, May 4, 2026

ফোনে-চরের বিরুদ্ধে সংসদে গান্ধীমূর্তির সামনে তৃণমূলের বিক্ষোভ

Date:

Share post:

ফোন-চরের বিরুদ্ধে সংসদে গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের সাংসদরা।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) -সহ দেশের তাবড় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ফোন হ্যাকিং-এর (Hacking) সংবাদ সামনে আসার পরেই তাঁর প্রতিবাদে মঙ্গলবার সংসদের (Parliament) গান্ধীমূর্তির সামনে সকাল সাড়ে দশটা নাগাদ বিক্ষোভ দেখান তৃণমূল (Tmc) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, অর্পিতা ঘোষ, মহুয়া মৈত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়রা। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড সেখানে লেখা ছিল “Big brother is watching”। নিজেদের মধ্যে ফোনে কথা বলার মতো করে ব্যঙ্গাত্মক স্লোগান দেন তাঁরা।

পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে দেশের অনেক রাজনৈতিক নেতার ফোন হ্যাক করা হচ্ছে। তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। রাহুল গান্ধীর দুটো ভাগ করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। এমনকী বাদ পড়েনি ভোট কুশলী প্রশান্ত কিশোরও। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সরব তৃণমূল। গান্ধী মূর্তির সামনে ধর্না দেওয়ার পাশাপাশি লোকসভা এবং রাজ্যসভা দুটি পক্ষে তৃণমূলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হবে।

বাদল অধিবেশনে তৃণমূল ঝড় তুলবে এই ইঙ্গিত আগেই ছিল। প্রথম দিনই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে যান তৃণমূল সাংসদরা। এদিন ফোন হ্যাকিং-এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা।

আরও পড়ুন:ফোন হ্যাকিং-এর তীব্র প্রতিবাদ, সংসদের গান্ধীমূর্তির সামনে আজ ধর্নায় তৃণমূল

 

Related articles

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে