Monday, March 16, 2026

শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স, করোনার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না কোন চমক

Date:

Share post:

শুক্রবার শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। করোনার( corona) কারণে গতবছর বাতিল হলেও, চলতি বছর করোনার সব নিয়ম মেনেই আয়োজন করা হচ্ছে এই মেগা টুর্নামেন্ট। তবে ইতিমধ্যেই অলিম্পিক ভিলেজে করোনা ধুকে পড়েছে। যার ফলে টোকিও অলিম্পিক্স বাতিল করার কথাও শুনা গিয়েছিল আয়োজক কর্তার গলাতেই। নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১১ জন। সবমিলিয়ে অলিম্পিকের অন্দরমহলে সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ৮৬-এ। তবে এরই মধ‍্যে শুক্রবার থেকে বসতে চলেছে অলিম্পিক্সের আসর। অলিম্পিক্সের কথা মাথায় রেখে ১২ জুলাই থেকে টোকিওতে জরুরি অবস্থা চলছে। নেই বিদেশি দর্শকদের জাপানে ঢোকার অনুমতিও।

অলিম্পিক্স মানেই উৎসব। বিশ্বের নানা প্রান্ত থেকে লোক এসে ভিড় জমায় আয়োজক দেশে। কিন্তু চলতি বছর এসব কিছুই হবে না। দর্শক শূন‍্য স্টেডিয়ামে হবে সব খেলা। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবে না কোন চমক।

চলতি বছর টোকিও অলিম্পিক্সে ১২৭ জন ভারতীয় ক্রীড়াবিদ যোগ দিচ্ছেন। ১৮টি বিভিন্ন খেলায় অংশ নেবেন তাঁরা। প্রশিক্ষক এবং দলের সঙ্গে যুক্ত বাকিদের নিয়ে ভারতীয় দল ২২৮ জনের। এটাই এখনও অবধি অলিম্পিক্সে পাঠানো ভারতের সব চেয়ে বড় দল।

বক্সিংয়ে ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম এবং হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এ বারের অলিম্পিক্সে ভারতের পতাকাবাহক। শেষ দিনে ভারতের পতাকাবাহক কুস্তিগীর বজরং পুনিয়া।

২৩ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত থাকবে অলিম্পিক্সেরর আসর। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরা হবে। এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন:অলিম্পিক্সে ব্রাজিলকে সোনা এনে দিতে মরিয়া অ‍্যালভেস

 

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...