Wednesday, June 24, 2026

১৮ আগস্ট থেকে শুরু কলকাতা লিগ

Date:

Share post:

১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ ( kolkata league)। গতবছর করোনার( corona) কারণে বাতিল করে দেওয়া হয়েছিল এই লিগ। কিন্তু চলতি বছর করোনার সব ব‍্যবস্থা করেই লিগ আয়োজনে নামছে আইএফএ(ifa)। সবম‍্যাচই হবে দর্শক শূন‍্য স্টেডিয়ামে।

তবে কলকাতা লিগ শুরু হলেও, কলকাতার দুই বড় ক্লাব এসসি ইস্টবেঙ্গল (sc eastbengal) এবং এটিকে মোহনবাগানের (atk mohunbagan) খেলা নিয়ে রয়েছে অনিশ্চিয়তা। ইনভেষ্টোর কোম্পানি শ্রী সিমেন্টের( sree cement ) মূল চুক্তিপত্রে ইস্টবেঙ্গল কর্তারা সই না করায়, দল গঠনে ক্ষেত্রে এগোবে না শ্রী সিমেন্ট। ফলে কলকাতা লিগ বা আইএসএল খেলা কার্যত প্রশ্নের মুখে লাল-হলুদের। অপরদিকে ১৮ আগস্ট এএফসি কাপের ম‍্যাচ রয়েছে এটিকে মোহনবাগানের।  তাই কলকাতা লিগে খেলার না সম্ভবনাই বেশি। যদিও সরকারি ভাবে কোন দলই আইএফএকে জানায়নি কিছু।

এখানেই প্রশ্ন হল, যদি ইস্টবেঙ্গল, মোহনবাগান না খেলে তাহলে কি হবে? জবাবে আইএফএ-এর চেয়ারম‍্যান সুব্রত দত্ত বলেন,” আমরা ১৪টা দল নিয়েই লিগের ক্রীড়া সূচি তৈরি করব। লিগে ক্লাব গুলির অংশ নেওয়াটা বাধ‍্যতামূলক। তারপরেও যদি ওরা না খেলে তাহলে প্রতিপক্ষ দল ওয়াকওভার পাবে। পরে আইএফএ-এর সংবিধানে যা আছে তাই হবে। আর যদি যারা খেলবে না বলে আগাম চিঠি দেয় তাহলে সেই চিঠি পাঠানো হবে লিগ সাব কমিটিতে। পরে লিগ সাব কমিটি পাঠাবে তা গভর্নিং বডিতে। সেখানেই না খেলা ক্লাবের ব‍্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন:করোনার কারণে টসের পর বাতিল ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় একদিনের ম‍্যাচ

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...