Tuesday, June 23, 2026

শর্মিষ্ঠা দেবের নতুন ছবি ‘কাদম্বরী আজও’ নিয়ে কৌতূহল তুঙ্গে

Date:

Share post:

ছোটবেলা থেকেই সিনেমার জগৎ আকর্ষণ করতো তাকে। শৈশবের সেই দিনগুলো আজও ভুলতে পারেন না। সিনেমার পাতায় চোখ ডুবিয়ে স্বপ্ন দেখতেন পরিচালনার।এক দিকে কলকাতা তো অন্যদিকে অসমের হাইলাকান্দি নামের ছোট্ট শহর।
কলকাতায় এসে কাজ শুরু করেছিলেন প্রযোজক এবং সহপরিচালক হিসেবে ।তার প্রথম ছবি ‘পয়লা এপ্রিল’।মহামারির জন্য ওটিটি তে রিলিজ হয় ছবিটি।এরপর তার পরিচালনায় ‘সর্বভূতেষু’ এবং ‘অন্তমিল’। কয়েক দিনের মধ্যেই আসছে তার নতুন ছবি ‘কাদম্বরী আজও’।

নাম শুনে মনে হতেই পারে এই ছবির সঙ্গে কি রবিঠাকুরের নতুন বৌঠানের কোনও সম্পর্ক আছে? শর্মিষ্ঠা জানান, না সম্পর্ক নেই। তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপা কষ্ট আজকের একবিংশ শতাব্দীর সাবলম্বী কাদম্বরীদের মধ‌্যেও যে বর্তমান তারই ছায়া এই ছবি।
ছবিতে কাদম্বরীর ভূমিকায় অঙ্কিতা চক্রবর্তী,অন্যদিকে সাবিত্রী চাটার্জী ,অমিতাভ ভট্টাচার্য,ইন্দ্রজিৎ মজুমদার,বিশ্বজিত চাটার্জী,রুমকী চট্টোপাধ্যায় কাজ করেছেন।
গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ,লোঁলেগাও এ।
তাই এই ছবি নিয়ে কৌতূহল তুঙ্গে ।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...