Tuesday, June 23, 2026

স্বাস্থ্যসাথী-র সৌজন্যে ভেলোর থেকে সুস্থ হয়ে ফিরল লাবণি

Date:

Share post:

তামিলনাড়ুর ভোলোরের ক্রিশ্চান মেডিক্যাল কলেজে (সিএমসি) প্রতি মাসে যত রোগী চিকিৎসার জন্য যান, তার একটা বড় অংশই এ রাজ্যের। সেই সেই সিএমসি-তেও যাতে মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান তার ব্যবস্থা আগেই করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী-র আওতায় নিয়ে আসা হয়েছে ভেলোরের সেই সিএমসি এবং নয়াদিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’-কে (এমস)। এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সৌজন্যে ভেলোর থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল চন্দননগরের লাবণি।

চন্দননগর পৌর নিগমের আটাশ নং ওয়ার্ডের বাসিন্দা সুনীল রায় ও বাসন্তী রায়। তাদের একমাত্র কন্যা লাবণি রায়। জানা গিয়েছে, সুনীল রায়ের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। সাইকেল রিপিয়ারিং দোকান করে খুব কষ্টে সংসার চালান। এর মধ্যে আবার অসুস্থ মেয়ের চিকিৎসা কীভাবে করাবেন তাই নিয়ে চিন্তায় পড়ে যান সুনীল রায় ও তাঁর স্ত্রী। শেষ পর্যন্ত মুসকিল আসান করল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’। স্বাস্থ্যসাথী-র সৌজন্যে ভেলোরে মেয়ের চিকিৎসা করিয়ে ফিললেন চন্দননগরের রায় পরিবার। তাঁদের বক্তব্য, একমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পের সৌজন্যেই তাঁরা তাদের মেয়ের ভেলোরে চিকিৎসা করাতে পেরেছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন লাবণির মা-বাবা।

আরও পড়ুন- দলের শীর্ষ নেতৃত্বের ফোন হ্যাকিং: হুগলিতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...