Monday, April 6, 2026

হিমাচল প্রদেশে ভূমিধস: বিশাল পাথরের ধাক্কায় ভাঙলো ব্রিজ, মৃত ৯ পর্যটক

Date:

Share post:

হিমাচল প্রদেশের(Himachal Pradesh) ভয়াবহ ভূমিধসের(landslide) জেরে প্রাণ গেল ৯ পর্যটকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন পর্যটক। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ এই ঘটনার এক ভিডিও সম্প্রতি প্রকাশ এসেছে যেখানে দেখা যাচ্ছে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে এসে পড়ছে উপত্যকায়। বিশাল পাথরের ধাক্কায় ভেঙে গিয়েছে ব্রিজ(bridge)। পর্যটকদের(tourist) গাড়ির উপরে এসে পড়ে সেই সমস্ত পাথর।

জানা গিয়েছে, ভূমিধসের জেরে পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের ধাক্কাতেই মৃত্যু হয়েছে ওই ৯ পর্যটকের। ভয়াবহ এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের কিন্নর এলাকায়। ওই অঞ্চলের পুলিশ সুপার রাজু সাম রানা জানান, মৃত এবং আহতদের সকলেই পর্যটক। ইতিমধ্যেই আহত ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশাল পাথর আছড়ে পড়ার জেরে চারিদিক ধুলোয় ঢেকে গিয়েছে। ফলে ওই অঞ্চলে যানজট সৃষ্টি হয়। ইতিমধ্যেই এই দুর্ঘটনার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার জেরে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:তালিবানকে পাল্টা জবাব আফগান সেনার, এয়ার স্ট্রাইকে খতম ৩৩ তালিবান জঙ্গি

উল্লেখ্য, কিছুদিন আগেই আবহাওয়া দপ্তরের তরফেই হিমাচল প্রদেশ ধসের পূর্বাভাস দেওয়া হয়েছিল। প্রবল বৃষ্টিপাতের সঙ্গে এই ধসের আশঙ্কার কথা জানান আবহাওয়াবিদরা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...