Tuesday, June 23, 2026

হাজার রকমের আইসক্রিমের সম্ভার নিয়ে মেলা চলছে, খেতে হলে আসতেই হবে এই শপিংমলে ….

Date:

Share post:

এ যেন আইসক্রিমের মেলা(ice cream festival)। যেদিকেই চোখ যাবে নানা রঙের, হরেক স্বাদের, রকমারি চেহারার আইসক্রিম নজরে আসবে। যদি আপনি আইসক্রিম প্রেমী(destination for icecream lovers) হন তাহলে প্রাণ ভরে খেয়ে যান। আর যদি সুগার বা হাই কোলেস্টেরল এর কারণে ডাক্তারের কড়া নিষেধ থাকে, তাহলে দূর থেকে দেখেই সাধ মেটান। খেয়ে যান। আবুধাবি শপিং অ্যান্ড ডাইনিং সিজন (dining season at Abu Dhabi shopping mall )এ এখন আইসক্রিমের মেলা চলছে। নয় নয় করেও আপনি একসঙ্গে ১০০১টি (ice cream of 1001 flavour s) ফ্লেভারের আইসক্রিম চেখে দেখতে পারবেন। আর এইসব অভিনব আইসক্রিম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে লন্ডনের সংস্থা প্যান এন্ড আইস ব্র্যান্ড। হরেক রকমের আইসক্রিম তৈরি করে ইতিমধ্যেই এই ব্র্যান্ডটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস(Guinness Book of World records) ওয়েবসাইটে জায়গা করে নিয়েছে। আর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বলা হয়েছে প্রতিটি আইসক্রিম স্বাস্থ্যকর উপাদান এবং স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি করা হয়েছে। তাই সকলেই নির্দ্বিধায় খেয়ে দেখতে পারেন।

 

কত রকম স্বাদের আইসক্রিম রয়েছে এখানে? বাবলগাম, কফি – কুকিজের ডো দিয়ে তৈরি আইসক্রিম, বাবলগাম ও পিস্তাচিও আইসক্রিম, মিন্ট ওরিয়ো ও মেরিঙ্গু, পৃথিবীতে যত রকমের ফল পাওয়া যায় সব রকমের ফল দিয়ে তৈরি আইসক্রিম এখন পর্যটক থেকে স্থানীয়দের অন্যতম জনপ্রিয় জায়গা হয়ে গিয়েছে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত চলবে আবু ধাবি শপিং এ্যান্ড ডাইনিং সিজন। যদি আইসক্রিম মেলায় অংশ নিয়ে এরশাদ পেতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে আবুধাবিতে।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...