Tuesday, June 23, 2026

তৃতীয় রাউন্ডে হার শরথ কমলের

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympics )তৃতীয় রাউন্ডে হার শরথ কমলের(Sharath Kamal)।এদিন তিনি হারলেন চীনের মা লং-এর( ma long) কাছে। ম‍্যাচের ফলাফল ৭-১১, ১১-৮, ১১-১৩, ৪-১১, ৪-১১।

টোকিও অলিম্পিক্সে তৃতীয় রাউন্ডেই সব থেকে কঠিন চ্যালেঞ্জ ছিল অভিজ্ঞ প্যাডলার শরথ কমলের কাছে। কারণ এদিন তার প্রতিপক্ষে ছিলেন চীনের মা লং। কিন্তু ম‍্যাচে দুর্দান্ত লড়েও শেষ রক্ষা করতে পারলেন না শরথ।

পুরুষদের সিঙ্গলস টেবিল টেনিসের তৃতীয় রাউন্ডে লং শুরু থেকেই এই বেশ আগ্রাসী শুরু করেছিলেন। কিন্তু হাল ছাড়ছিলেন না শরথ, লড়ে যাচ্ছিলেন তিনি। প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করে সেট জিতে নেন শরথ। তৃতীয় সেটেও মা লংকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেন শরথ, যদিও শেষ রক্ষা করতে পারেননি শরথ, সেটটি জিতে নেন লং। আর তারপর চতুর্থ ও পঞ্চম সেটে কার্যত শরথকে পর্যদুস্ত করলেন তিনি।

কমলের বিদায়ের সঙ্গেই ভারতের এবারের মতো অলিম্পিক্সে টেবিল টেনিস অভিযান শেষ হলো।

আরও পড়ুন:স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিল মনপ্রীতরা

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...