Monday, April 6, 2026

পেগাসাসকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চেয়ে এবার শীর্ষ আদালতে ২ সাংবাদিক

Date:

Share post:

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে(Pegasus) ব্যবহার করে বেআইনিভাবে নজরদারি চালানোর ঘটনায় ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এই ইস্যুতেই এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন প্রবীণ সাংবাদিক(journalist) এন রাম ও শশী কুমার। শীর্ষ আদালতে পিটিশন দাখিল করে তাঁদের আবেদন সুপ্রিম কোর্টের(Supreme Court) কোনও একজন অবসরপ্রাপ্ত বা বর্তমান বিচারপতিকে দিয়ে পেগাসাস কাণ্ডের তদন্ত করানো হোক। একই সঙ্গে পেগাসাস স্পাইওয়্যারের লাইসেন্স সরকার বা সরকারি সংস্থা সংগ্রহ করেছে কিনা এবং তা নজরদারি চালাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করা হয়েছে কিনা তা জানাতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিতেও আবেদন করা হয়েছে পিটিশনে।

সুপ্রিমকোর্টে দায়ের করা পিটিশনে প্রবীণ ওই দুই সাংবাদিক বলেছেন, সামরিক পর্যায়ে এই সফটওয়্যার ব্যবহার করে যেভাবে নজরদারি চালানো হয়েছে তা একাধিক মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এবং তা দেশের গণতন্ত্রের স্তম্ভ হিসেবে পরিচিত স্বাধীন প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালানোর মতো। এই ধরনের কাজ দেশকে অস্থির করে তোলার এক ধরনের প্রচেষ্টা। অথচ এই ইস্যুতে সরকার বিশ্বাসযোগ্য বা নিরপেক্ষ তদন্তের জন্য কোনও পদক্ষেপ নেয়নি এখনও।

আরও পড়ুন:ভাটপাড়ায় তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা

পিটিশনকারীদের তরফে স্পষ্ট অভিযোগ তুলে বলা হয়েছে যাদের ফোনে নজরদারি চালানোর অভিযোগ সামনে এসেছে সেই সকল ফোনের ডেটাবেস বিশ্লেষণ করে দেখা গিয়েছে পেগাসাস ব্যবহার করা হয়েছে সেগুলোতে। প্রশ্ন তোলা হয়েছে এই ধরনের হ্যাকিং দেশের বিরুদ্ধস্বর, অবাধ মতামতের কণ্ঠরোধের লক্ষ্যেই কি সরকার এই পদক্ষেপ নিয়েছিল? তাঁদের অভিযোগ, পেগাসাস হ্যাকিং যোগযোগ, চিন্তাভাবনা ও তথ্যগত গোপনীয়তার ওপর সরাসরি আক্রমণ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...