Saturday, June 27, 2026

নজরে মমতা-সোনিয়া বৈঠক, একঝলকে তৃণমূল নেত্রীর আজকের কর্মসূচি

Date:

Share post:

আজ জাতীয় রাজনীতি সরগরম মমতা-সোনিয়া বৈঠক নিয়ে। আজ বিকেল সাড়ে চারটেয় কংগ্রেস (Congress) সভানেত্রী সনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে বৈঠক তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। কিন্তু এছাড়াও আজ আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর।

 

তৃণমূল সূত্রে খবর,

*বেলা ১টায়* – সুখেন্দুশেখর রায়ের বাড়িতে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক রয়েছে মমতার।

*দুপুর ২টো* – সুখেন্দুশেখর রায়ের বাড়িতেই সাংবাদিক বৈঠক

*বিকেল ৪.৩০টে* – সোনিয়া গান্ধীর সঙ্গে ১০জন জনপথে বৈঠক

*সন্ধে ৬টা* – সাউথ অ্যাভিনিউতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক

 

সোমবার দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন থেকেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। মঙ্গলবার দিনভর ছিল ঠাসা কর্মসূচি। দফায় দফায় কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তার মাঝে আধঘণ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের জন্য আরও বেশি ভ্যাকসিনের (Vaccine) দাবি জানান তিনি। বৈঠক সেরে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, বুধবার তাঁর বৈঠক রয়েছে সোনিয়া গান্ধীর সঙ্গে। একইসঙ্গে তিনি জানান, এই সফরে তাঁর অনেকের সঙ্গেই দেখা হওয়ার কথা রয়েছে। এদিনের সূচিতে না থাকলেও এনসিপির প্রধান শারদ পাওয়ারের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...