Friday, June 26, 2026

এখনও থমথমে সীমান্ত, রাজ্যবাসীকে মিজোরামে না যাওয়ার পরামর্শ অসমের

Date:

Share post:

রাজ্যবাসীকে মিজোরামে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিল অসম সরকার। সম্প্রতি দুই রাজ্যের সীমানায় যে হিংসার ঘটনা ঘটেছে, অসম থেকে কোনও পর্যটক মিজোরামে গেলে তাঁদের উপর হামলা হতে পারে এই আশঙ্কায় বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে অসম সরকার।
সোমবার অসম-মিজোরাম সীমানায় দুই রাজ্যের পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় অসমের ৬ পুলিশকর্মী নিহত হন। আহত হয়েছেন ৪৫ জন। অসম সরকার বৃহস্পতিবারের ওই নির্দেশিকায় জানিয়েছে, সংঘর্ষের ঘটনার পরেও মিজোরামের কিছু পড়ুয়া, যুব সংগঠন এবং মিজো সমাজের কিছু মানুষ ক্রমাগত অসম সরকার এবং অসমের মানুষের বিরুদ্ধে প্রকোচনামূলক বিবৃতি দিচ্ছে। অসম পুলিশের সংগ্রহ করা ভিডিওতে দেখা যাচ্ছে যে মিজারামের বেশ কিছু মানুষ স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত।
সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করেই অসম প্রশাসন রাজ্যের মানুষকে মিজোরামে যেতে নিষেধ করছে। অসমের যে সব মানুষ কর্মসূত্রে মিজোরামে রয়েছেন তাঁদেরও সতর্ক থাকতে বলা হয়েছে ওই নির্দেশিকায়।
অসম এবং মিজোরাম রাজ্যে সীমানায় সংঘর্ষের পরে দুই রাজ্যের সমস্যা আলোচনা করে মেটানোর পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, বিবাদ মেটার বদলে সমস্যা আরও বাড়ল। অসম মিজোরাম যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে তো অন্যদিকে মিজোরামের দাবি, জাতীয় সড়ক অবরোধ করেছে অসম। মিজোরামে অর্থনৈতিক অবরোধ করে এই রাজ্যের মানুষকে ভাতে মারার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ।
প্রসঙ্গত, অসমের হাইলাকান্দি ও কাছার জেলার সঙ্গে মিজোরামের এই গোলমাল গত বছরে অক্টোবর থেকে শুরু হয়েছে। মাঝে মধ্যেই দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। চলতি বছরের মে মাসে অসম-নাগাল্যান্ড সীমানায় এই ধরণের একটি ঘটনা ঘটেছিল। সেখানে গুলি চলার ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। তবে সেই ঘটনায় কোনও হতাহতের খবর ছিল না। তারপর থেকে দুই রাজ্যের সরকার এই নিয়ে আলোচনাও করেছে। তবে সমাধান সূত্র মেলেনি।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...