Monday, April 6, 2026

‘জাগো বাংলা’য় অজন্তার কলমে মমতা

Date:

Share post:

‘বঙ্গরাজনীতিতে নারীশক্তি’- এই শিরোনামে বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ‘জাগো বাংলা’য় (Jago Bangla) লিখছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ অজন্তা বিশ্বাস (Ajanta Biswas)। শনিবার, প্রকাশিত হয়েছে তার শেষ পর্ব। আর এই পর্বে অজন্তার কলমে এসেছেন বাসন্তী দেবী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সমাজে নেত্রীদের অবদান ইতিহাসে অবিস্মরণীয়- সেই বিশ্লেষণ করেছেন অজন্তা। তাঁর কলমে গীতা মুখোপাধ্যায় (Gita Mukherjee), আভা মাইতি (Abha Maiti), অপরাজিতা গোপ্পী (Aparajita Goppi), পূরবী মুখোপাধ্যায় (Purabi Mukherjee), কৃষ্ণা বসুর (Krisna Basu) সঙ্গেই এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। সেখানে অজন্তা দেখিয়েছেন নিম্নমধ্যবিত্ত পরিবারের থেকে লড়াই করে উঠে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতি নেতৃত্বের জায়গায় চলে এসেছেন।

অজন্তার কথায়, “এক বাঙালি নারী হিসেবে একটি নতুন সর্বভারতীয় দলের প্রতিষ্ঠা করে এক নতুন ইতিহাস রচনা করেছেন তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়)”। কংগ্রেসে (Congress) যোগদান থেকে শুরু করে আলাদাভাবে তৃণমূল কংগ্রেস (Tmc) গঠন এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসা পর্যন্ত- মমতার উত্থানের সবটাই উঠে এসেছে অজন্তা বিশ্বাসের লেখনীতে।

অজন্তা এবং তাঁর পারিবারিক রাজনৈতিক পরিচয় আর তার সঙ্গে ‘জাগো বাংলা’য় তাঁর লেখা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে ইতিহাসের অধ্যাপক হিসেবে বাংলার রাজনীতিতে নারীর অবস্থান নিয়ে অজন্তার এই লেখার মূল্যায়ন দলীয় রাজনীতি থেকে একেবারেই আলাদা। এটি ভিন্ন মাত্রা পেয়েছে পাঠকদের কাছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...