Wednesday, April 1, 2026

কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ভারতের মহিলা হকি দল

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) পদকের দিকে আরও একধাপ এগোল ভারতের মহিলা হকি দল( india women’s hockey team)। এদিন দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে উড়িয়ে দিল তারা। এই জয়ের ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল ভারতীয় দল।

এদিন শুরু থেকেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে টিম ইন্ডিয়া। শুরুতেই বন্দনা কাতারিয়ার গোলে এগিয়ে যায় ভারত। ভারতের হয়ে হ‍্যাটট্রিক করেন বন্দনা। আর একটি গোল করেন নেহা গোয়েল। দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াবার চেষ্টা করলেও লাভ হয়নি। তাদের হয়ে তিনটি গোল করেন ট্যারিন গ্লাসবাই, এরিন হান্টার ও ম্যারিজেন ম্যারেস।

যদিও কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন‍্য ভারতের নজর থাকবে পুল এ এর শেষ ম্যাচ ব্রিটেন বনাম আয়ারল্যান্ড ম‍্যাচের উপর। আয়ারল্যান্ড হারলে বা ম্যাচ ড্র হলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছবে ভারতের মহিলা হকি দল।

আরও পড়ুন:টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনও পার্থক্যই নেই, বললেন পার্থসারথি সেনগুপ্ত

 

Related articles

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...