Wednesday, May 20, 2026

টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনও পার্থক্যই নেই, বললেন পার্থসারথি সেনগুপ্ত

Date:

Share post:

ইনভেস্টোর কোম্পানি সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের (eastbengal) চুক্তিজট কাটাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন সচিব তথা বিশিষ্ট আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে( parthasarathi sengupta)। আর দায়িত্ব পেয়ে কাজে নেমে পড়েছেন তিনি। ক্লাবের আইনজীবীদের সঙ্গে ইতিমধ্যে দফায় দফায় কথা বলছেন তিনি। চুক্তিপত্রে কোথায় কী রয়েছে তা খুটিয়ে দেখছেন পার্থসারথি সেনগুপ্ত। শুধু তাই নয়, বিনিয়োগকারী সংস্থাকে চুক্তিপত্র সংক্রান্ত বিষয়ে আইনি প্রস্তাব দিলেন তিনি।

দায়িত্ব নেওয়ার পরই চুক্তিপত্র খুটিয়ে দেখেছেন পার্থসারথি সেনগুপ্ত। আর চুক্তিপত্র দেখে টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনও পার্থক্যই নেই বলে জানালেন তিনি।

এদিন পার্থসারথি সেনগুপ্ত বলেন, “ক্লাবের আইনজীবীর সঙ্গে আমার কথা হয়েছে। টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনও পার্থক্যই দেখাতে পাচ্ছি না। শুধু কয়েকটা পয়েন্ট তুলে ধরে বলছে, এটা হওয়া উচিত, এটা উচিত নয়। টার্মশিট সইয়ের সময় কি উচিত ছিল আর কি অনুচিত এটা ভাবতে হত। ক্লাবকর্তা এখন কিছু পরিবর্তন চাইছেন। আমি চেষ্টা করছি একটা সমাধানে পৌঁছতে।”

চুক্তিপত্রে কিছু বিশেষ বিশেষ ক্লজ পাল্টানোর জন্য ইতিমধ্যেই বিনিয়োগকারী সংস্থাকে প্রস্তাব দিয়েছেন পার্থসারথি সেনগুপ্ত। তিনি আশা করছেন আগামী দশ বারো দিনের মধ‍্যে সমস্যার সমাধান বেরিয়ে আসবে।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে মহিলাদের ডিসকাস থ্রো ফাইনালে কমলপ্রীত

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...