Saturday, April 4, 2026

নয়া শ্রমবিধি, ন্যূনতম বেতন ১৫০০০ থেকে বেড়ে হতে চলেছে ২১০০০

Date:

Share post:

সরকারির পাশাপাশি বেসরকারি মহলেও এবার খুশির খবর আনতে চলেছে কেন্দ্রীয় সরকার(central government)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর থেকে দেশজুড়ে লাগু হয়ে যাবে নয়া শ্রমবিধি(labour rules)। যার জেরে কর্মীদের বেতন কাঠামোয় আসতে চলেছে বড়সড় পরিবর্তন।

জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই নয়া নিয়মের ফলে ‘টেক হোম স্যালারি'(take home salary) বা হাতে পাওয়া বেতনের পরিমাণ যেমন কমে যাবে, অন্যদিকে তেমনি পিএফ-এ বেশি টাকা জমা হতে শুরু করবে। একই সঙ্গে নতুন শ্রমবিধিতে সপ্তাহে তিনদিন ছুটির কথাও বলা আছে বলে সূত্রের খবর। ১ এপ্রিল থেকে দেশে এই শ্রমবিধি লাগু করার কথা থাকলেও বেশকিছু রাজ্য এ বিষয়ে প্রস্তুত না থাকার কারণে কিছুটা দিন পিছোতে হয় সরকারকে। এরপর ১ অক্টোবর থেকে এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নেয় সরকার।

আরও পড়ুন:কারখানা খোলায় ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিকরা

নতুন শ্রম আইন অনুযায়ী, কর্মচারীরা যে বেতন পান অর্থাত্‍ ‘বেসিক স্যালারি’ তা ৫০ শতাংশ বা তার বেশি হতে পারে। এরফলে অবসর গ্রহণের পরে প্রভিডেন্ট ফান্ডে বেশি টাকা জমা হবে, কিন্তু টেক হোম স্যালারি’ বা হাতে পাওয়া বেতনের পরিমাণ কমতে পারে। অর্থাত্‍ নতুন শ্রমবিধি কার্যকর হলে কর্মচারীদের মাসিক ভাতা ৫০ শতাংশের বেশি হতে পারবে না।
এছাড়াও শ্রম মন্ত্রণালয়ের নতুন নিয়ম লাগু হলে, কর্মীদের মূল বেতন ১৫ হাজার টাকা থেকে ২১ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সপ্তাহে তিনদিন ছুটিও পেতে পারেন। ন’ঘণ্টা থেকে ১২ ঘণ্টার শিফটে, যাঁরা দৈনিক ১২ ঘণ্টা কাজ করবেন, তাঁরা সপ্তাহে তিনদিন ছুটি পাবেন। সেইসঙ্গে প্রতি পাঁচ ঘণ্টা একটানা কাজের পর ৩০ মিনিটের ব্রেক নেওয়ারও সুবিধা পাবেন।

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...