Friday, June 26, 2026

অভিষেকের উপর হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল নদিয়ার তৃণমূল সমর্থকরা

Date:

Share post:

ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী-সমথর্করা। মঙ্গলবার নদিয়ার ফুলিয়া বাসট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে টায়ার জ্বেলে  প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি চালায় তাঁরা। ত্রিপুরায় বিজেপির নির্দেশেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি।

গতকাল ত্রিপুরায় অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে এদিন গোটা নদিয়ার একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা। গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাঁরা জানান, ত্রিপুরার বিজেপি সরকার এবং প্রশাসন একত্রিত হয়ে এই হামলা চালিয়েছে। কারণ বিজেপির নির্দেশেই ত্রিপুরার রাজ্য প্রশাসন কাজ করে। আর যদি তা না হলে প্রশাসনের সামনে কীভাবে তাদের একজন দলীয় সাংসদের ওপর হামলা চালানো হতে পারে,তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন সকালে নদিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ৪০ মিনিট ধরে এই বিক্ষোভ কর্মসূচি চলে। প্রসঙ্গত , গতকাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছতেই দফায় দফায় পথ অবরোধ, গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের নেতা থেকে কর্মী-সমর্থক সকলেই। এরপরই তৃণমূল সাংসদের উপর হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে এদিন রাজ্যজুড়ে জেলায় জেলায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...