Friday, June 26, 2026

কিষাণ সম্মান নিধি নিয়ে সংঘাত, মোদির সঙ্গে কথা বলতে পারেন ক্ষুব্ধ মমতা

Date:

Share post:

ফের সংঘাতে কেন্দ্র-রাজ্য। এবার কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে সংঘাত। এই প্রকল্পে রাজ্যের পাঠানো প্রায় কয়েক লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। আর এ খবর পেয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নবান্ন (Nabanna) সূত্রে খবর, এই বিষয় নিয়ে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী।

এই প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে সব মিলিয়ে প্রায় সাড়ে ৪৬ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল বাংলা। তার মধ্যে কোনও এক অজ্ঞাত কারণে সাড়ে ৯ লক্ষ আবেদনকারীর নাম বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই সাড়ে ৯ লক্ষ কৃষকের (Farmer) নাম কেন বাদ পড়ল তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। এই খবরেই ব্যাপক ক্ষুব্ধ মমতা। কেন এতগুলি আবেদন একলপ্তে বাতিল করা হল? কারণ জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিতে চলেছে রাজ্য। তাতেও সমাধান না হলে মুখ্যমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতেও পারেন বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন- অভিষেকের উপর হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল নদিয়ার তৃণমূল সমর্থকরা

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...