Monday, April 6, 2026

প্রয়াত বিশিষ্ট সমাজসেবী ও মোহনবাগান সভাপতি টুটু বোসের স্ত্রী শম্পা বোস, শোকবার্তা মমতার

Date:

Share post:

বিশিষ্ট সমাজসেবী তথা মোহনবাগান সভাপতি স্বপনসাধন বোসের (Swapansadhan Bose) স্ত্রী শম্পা বোস (Shampa Bose) প্রয়াত। বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শোকবার্তায় তিনি লেখেন,

“… শম্পা দেবী বিভিন্ন সমাজসেবামূলক সংস্থা ও জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্ক ছিল।
তাঁর প্রয়াণে জনজীবনের অপূরণীয় ক্ষতি হল।
… আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শম্পা বোস। চিকিৎসার জন্য তাঁকে দুবাইয়েও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনও চেষ্টাই আর কাজে এলো না।

১৯৫১ সালের ৭ জুন শম্পাদেবীর জন্ম। মা সুভদ্রা শ্রীমানী, বাবা দীপ্তি নারায়ণ শ্রীমানী। জনহিতকর কাজের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি শম্পাদেবী রবীন্দ্র অনুরাগী হিসাবেও পরিচিত ছিলেন। রবীন্দ্রনাথের গান, কবিতা সবই ভীষণ পছন্দ ছিল তাঁর। শম্পাদেবীর প্রয়াণে পরিবার শোকস্তব্ধ।

আরও পড়ুন- বাঁধের ছাড়া জলেই বন্যা পরিস্থিতি: মমতার অভিযোগে কার্যত সিলমোহর পিএমও-র

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...