Saturday, April 4, 2026

ধানবাদে বিচারকের রহস্যমৃত্যুর ঘটনায় সুপ্রিম ভর্ৎসনার মুখে সিবিআই

Date:

Share post:

ধানবাদে বিচারকের রহস্যমৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কে এদিন নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বিচারকদের হুমকি দেওয়ার ক্ষেত্রে সিবিআই বা কোনও তদন্তকারীই সঠিক প্রতিক্রিয়া দিচ্ছে না।

ধানবাদে প্রাতঃভ্রমণে বেরিয়ে অটোর ধাক্কায় বিচারক উত্তম আনন্দের মৃত্যুর ঘটনায় তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। অভিযোগ, অতিরিক্ত জেলা বিচারককে ইচ্ছাকৃত গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছে।

এদিন শীর্ষ আদালত, সিবিআইকে প্রশ্ন করে, বিচারকদের বিভিন্ন সময় যে হুমকি দেওয়া হয় সেই ঘটনার ক্ষেত্রে সিবিআই কী পদক্ষেপ করেছে? এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। ডিভিশন বেঞ্চ (Division Bench) বলে, অভিযোগ জানালেও সিবিআই কিছুই করছে না। সিবিআইয়ের স্বভাবে কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না।

ঝাড়খন্ডের বিচারকের মৃত্যু রাজ্যের চরম ব্যর্থতা বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। যেখানে স্থানীয় কোল মাফিয়ারা রয়েছে, সেখানে সমাজ ও বিচারকদের উপযুক্ত নিরাপত্তার প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি ৯ অগাস্ট।

আরও পড়ুন- নিজেকে ফের “সাংসদ প্রতিপন্ন” করতে তহবিল থেকে বরাদ্দ ঘোষণা বাবুলের

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...