Monday, April 6, 2026

মাদ্রাসাগুলির শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মাদ্রাসা সার্ভিস কমিশন

Date:

Share post:

এবার রাজ্যের মাদ্রাসাগুলির শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মাদ্রাসা সার্ভিস কমিশন (The West Bengal Madrasah Service Commission) । সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দফতর মাদ্রাসাগুলির শূন্যপদে ৩ হাজার ৮০০ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রস্তাব করে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে । রাজ্যে মোট ৬১৪টি মাদ্রাসা রয়েছে । ২০১৪ সাল থেকে এই সবক’টি মাদ্রাসাতেই থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া । এই ক’বছরে বেড়েছে শূন্যপদ । এর জেরে বারবারই নিয়োগ শুরু করার প্রস্তাব উঠেছে । তাই মনে করা হচ্ছে, অনুমতি মিললে ৬১৪টি মাদ্রাসার প্রত্যেকটিতেই নিয়োগ করা হবে ।
সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি জানিয়েছেন, প্রথম দফায় ২৮৭ জন প্রধান শিক্ষক, ১০৯ জন কর্মশিক্ষার শিক্ষক ও ৮১ জন শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ করা হবে । ইতিমধ্যে কমিশন সবক’টি মাদ্রাসায় মোট কতগুলি শূন্যপদ সৃষ্টি হয়েছে তার তালিকা চেয়ে পাঠিয়েছিল । স্কুলগুলোর পাঠানো তালিকা থেকে দেখা যাচ্ছে মোট ৩ হাজার ৮০০টি পদ শূন্য রয়েছে ।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...