Friday, June 19, 2026

“ক্ষমতা থাকলে আটকান”, বিপ্লব দেবকে চ্যালেঞ্জ ছুঁড়ে আজ ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

Date:

Share post:

গতবার নিজে গিয়ে আক্রান্ত হয়েছিলেন, এবার ত্রিপুরায় বিজেপির(BJP) হামলার শিকার হওয়া নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে রবিবার ফের ত্রিপুরা(Tripura) সফরে যাচ্ছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। শনিবার রাতেই টুইট করে সেই বার্তা দেন অভিষেক।

ত্রিপুরার ধলাই জেলার আমবাসায় যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহাদের গাড়িতে শনিবার হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় রবিবার ত্রিপুরা সফরের কথা প্রকাশ্যে এনে টুইটে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “ত্রিপুরায় বিজেপির গুন্ডাদের হাতে নৃশংসভাবে হামলার শিকার হওয়া প্রত্যেক তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে আমি ত্রিপুরায় আসছি। আমি প্রতিজ্ঞা করছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি লড়াই চালাবো। ক্ষমতা থাকলে আমাকে আটকান বিপ্লব দেব।”

শুধু তাই নয় গতকাল দুষ্কৃতী হামলার শিকার হওয়া তৃণমূল কর্মীদের পাশে দাঁড়িয়ে করেছিলেন অভিষেক। যেখানে তিনি লেখেন, “ত্রিপুরায় বিজেপির দুষ্কৃতীরা আসল রং দেখিয়ে দিয়েছে। এই বর্বর হামলা প্রমাণ করে সেখানে বিপ্লব দেবের সরকারের আমলে গুন্ডারাজ চলছে। যা খুশি করুন, তৃণমূল নিজের জায়গা থেকে এক ইঞ্চি সরবে না।”

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...