Thursday, March 26, 2026

ঝাড়গ্রামের অনুষ্ঠানে অন্য রূপে মুখ্যমন্ত্রী: আদিবাসী নৃত্যে পা মেলালেন, বাজালেন ধামসা

Date:

Share post:

একেবারেই অন্য রূপে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সোমবার ঝাড়গ্রামে অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে মঞ্চে আদিবাসী নৃত্যের সঙ্গে স্থানীয় পোশাকে পা মেলান তিনি। তাঁর পাশেই ছিলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এরপর মুখ্যমন্ত্রী ধামসা-সহ বেশ কয়েকটি আদিবাসী বাদ্যযন্ত্র বাজান। ঘুরে দেখেন মঞ্চের পাশে রাখা আদিবাসীদের জীবনশৈলী উপর তৈরি ফটো গ্যালারি। বীরসা মুন্ডার ছবিতে মালা দেন মুখ্যমন্ত্রী।

আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এদিন বেলা দেড়টা নাগাদ হেলিকপ্টারে ঝাড়গ্রাম (Jhargram) পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এই তাঁর প্রথম ঝাড়গ্রামে (Jhargram) সফর। একুশের বিধানসভা ভোটে তাঁকে উজাড় করে সমর্থন জানিয়েছে জঙ্গলমহল। এই অনুষ্ঠানের পর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন:বায়োপিকে অনীহা, এবার ৯০ মিটার দূরত্বে বর্শা ছোড়াই পরবর্তী পরিকল্পনা নীরজের

সোমবার রাতে মুখ্যমন্ত্রী থাকবেন পর্যটন উন্নয়ন নিগমের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের ‘সুবর্ণরেখা’য়। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামে থেকে ঘাটালে (Ghatal) বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...