Saturday, April 18, 2026

ফের দেশে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নীচে, মৃত্যু কমে ৪৪৭

Date:

Share post:

গত সপ্তাহে দেশের দৈনিক সংক্রমণ ৪২ হাজারের উপরে ছিল। তবে সপ্তাহান্তে কিছুটা কমে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নীচে নেমেছিল। আজও সেই ধারা অব্যাহত। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে(Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। পাশাপাশি কমেছে মৃত্যুও।
দৈনিক সংক্রমণ কম হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা ও দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৩০৯ জন। দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে সাড়ে চার হাজারের বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ২ হাজার ১৮৮ জন।
তবে এখনও পর্যন্ত করোনার দৈনিক সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। কোনওভাবেই সংক্রমণের রাশ টানা যাচ্ছে না এই রাজ্যে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬০৭ জন। মহারাষ্ট্রে ৫ হাজার ৫০৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও ওড়িশার স্থান।
হু-এর তরফে পরামর্শ দেওয়া হয়েছে সংক্রমণ রুখতে গণ টিকাকরণই একমাত্র পথ। তাই ডিসেম্বরের মধ্যেই সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যদিও টিকার অপ্রতুলতার কারণে টিকাকরণের গতি আনা সম্ভব হচ্ছে না।


Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...