Monday, April 6, 2026

সৌমেন মিত্র-সহ ১০ পুলিশ অধিকারিককে স্বাধীনতা দিবসে “অসামান্য” সম্মান দেবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে পুলিশ আধিকারিকদের (Police Officer) সম্মান দিয়ে তাঁদের মেডেল (Medel) প্রদান করবে রাজ্যে সরকার। এই সম্মান মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং তাঁদের দেবেন। অসাধারণ পরিষেবা ও কর্মদক্ষতার জন্য জন্য মেডেল দেওয়া হবে ১০ জন পুলিশ আধিকারিককে। আগামী ১৫ অগাস্ট (15th August) স্বাধীনতা দিবসের (Independence Day) দিন এই মেডেল পুলিশ অধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। এদের মধ্যে ৩ জন পাবেন কর্মক্ষেত্রে অসামান্য দক্ষতার জন্য ও ৭ জন পাবেন মুখ্যমন্ত্রী মেডেল। যার নাম “কমান্ডেবল” মেডেল।

আরও পড়ুন- সোনার পদক জয়ী নীরজ চোপড়াকে সম্মান জানাতে বিশেষ উদ্দোগ নিল এএফআই

কাজের নিরিখে স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনার (Commissioner of Kolkata Police) সৌমেন মিত্র (Soumen Mitra)-সহ এডিজি কারা পীযূষ পান্ডে এবং আইজি উত্তরবঙ্গ ডিপি সিংকে এই পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে, প্রশংসাযোগ্য কাজের জন্য আইজি সিআইডি আনন্দ কুমার, কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার সৈয়দ ওয়াকার রাজা,কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার, সুন্দরবন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার যথাক্রমে অমরনাথ কে এবং দিনেশ কুমার ও কলকাতা পুলিশের ডিসি স্পেশাল টাস্কফোর্স অপরাজিতা রাই কে এই পুরস্কার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৫ আগস্ট তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

সৌমেন মিত্র বর্তমানে কলকাতার পুলিশ কমিশনার। ২০১৬ সালে ১৩ এপ্রিল তিনি প্রথমবার কলকাতার পুলিশ কমিশনার পদে বসেন। ১৯৮৯ সালে দার্জিলিং থেকে কেরিয়ার শুরু করেন এই আধিকারিক।

আরও পড়ুন- বড় ছেলে তৈমুর, ছোট জাহাঙ্গির, কনিষ্ঠর নাম প্রকাশ্যে আনলেন করিনা

advt 19

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...