Friday, April 3, 2026

মৌসুমী অক্ষরেখা সরেছে উত্তরে, শুক্রবার অব্দি ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

মৌসুমী অক্ষরেখার ক্রমশ উত্তর (north bengal) অভিমুখে বিস্তৃতি ঘটছে বলে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির (heavy rainfall) পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (alipore weather office)। দার্জিলিং পাহাড় ও সিকিমে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে চলছেই। সমতলের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের আকাশেও মেঘের আনাগোনা। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হচ্ছে। মৌসুমী অক্ষরেখা আরও সক্রিয় হলে উত্তরবঙ্গে আগামী শুক্রবার অবধি বজ্রববিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আকাশে মেঘের আনাগোনা থাকলেও প্রবল দাবদাহ কিন্তু চলছেই উত্তরবঙ্গে। শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে। তা অনুভূত হচ্ছে ৪৬-৪৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। ফলে, গরমে কাহিল হচ্ছেন বাসিন্দারা।

এরই মধ্যে কখনও আধ ঘণ্টা কিংবা ৪০-৫০ মিনিট নানা এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। তার পরেই ভ্যাপসা গরমে অতিষ্ঠ হচ্ছেন বাসিন্দারা। সেই তুলনায় পাহাড়ের আবহাওয়া অনেক মনোরম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছেপিঠেই ঘোরাফেরা করছে।

 

তবে পাহাড়ে ধসের আশঙ্কায় যান চলাচলে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। সিকিমের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিন ভারী বৃষ্টির কারণে রাস্তার ধসপ্রবণ এলাকায় অতি মাত্রায় সতর্ক থাকতে হবে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...