Wednesday, April 1, 2026

অলিম্পিক্সে ক্রিকেটের আগমনের জন‍্য বিড পাঠাচ্ছে আইসিসি

Date:

Share post:

দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক্সে ( Olympics )প্রবেশ করতে চলেছে ক্রিকেট। মঙ্গলবার এমনটাই ইঙ্গিত পাওয়া গেল আইসিসির( icc) টুইট থেকে।

আইসিসি নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে জানিয়েছে, আসন্ন ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স এবং তার পরবর্তী অলিম্পিক্স গুলিতে ক্রিকেটের আগমণের জন্য বিড পাঠাবে। আর এই নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। যারা অলিম্পিক্স ক্রিকেটের আগমণের বিষয়টি দেখবে। এই ওয়ার্কিং কমিটির প্রধান হবেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পরিচালক ইয়ান ওয়াটমোর।

এই বিষয়ে আইসিসির পাশে রয়েছে বিসিসিআই( bcci)। সচিব জয় শাহের উদ্যোগে গত এপ্রিল মাসে আইসিসির অলিম্পিক্স পরিকল্পনায় রাজি হয়েছে বিসিসিআই।

আরও পড়ুন:মেসিকে আটকাতে শেষ চেষ্টায় বার্সা সিইও ফেরান রেভার্টার

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...