Tuesday, February 24, 2026

‘কন্যাশ্রী’ হল ‘কন্নাশ্রী’, বিক্ষোভ দেখাতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন দিলীপ

Date:

Share post:

বাংলায় নারী নিরাপত্তা ইস্যুতে বুধবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ বিজেপি সাংসদরা। কিন্তু তাল কাটল পোস্টারের লেখা নিয়ে!

ঠিক কী ঘটেছিল? দিল্লিতে প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন দিলীপ-সহ বিজেপি সাংসদরা। যদিও সব বিক্ষোভ, আক্রমণের ঊর্ধ্বে উঠে পোস্টারের বানান ঘিরেই বিড়ম্বনার মধ্যে পড়তে হল বিজেপি-র রাজ্য সভাপতিকে। যে প্ল্যাকার্ড নিয়ে দিলীপ বিক্ষোভ দেখাচ্ছিলেন তাতে লেখা ছিল, ‘কন্যাশ্রী চাই না। সম্মান চাই।’ কিন্তু দেখা যায়, প্ল্যাকার্ডে কন্যাশ্রীর বদলে লেখা ‘কন্নাশ্রী’। এমনকি ‘চাই’-এ ‘ই’-এর মাত্রাও উল্টে গিয়েছে। এই ছবি সামনে আসতেই তুমুল রসিকতা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে নেটমাধ্যমে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে প্ল্যাকার্ড বদলে ফেলেন দিলীপ। বানান নিয়ে দিলীপকে ব্যঙ্গ করেছে তৃণমূলও।

আরও পড়ুন- দলীয় কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি advt 19

 

spot_img

Related articles

আজ থেকে একাদশ- দ্বাদশের চাকরির সুপারিশপত্র দেওয়া শুরু

মেধাতালিকা প্রকাশের একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের (Teachers recruitment) সুপারিশপত্র পেতে চলেছেন এসএসসির (School Service Commission)...

হুমকি মেলে কলকাতা নগর দায়রা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক

কলকাতাসহ (Kolkata) রাজ্যের একাধিক জেলার আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, বহরমপুর ও আসানসোলের একাধিক আদালতে দফায় দফায়...

অবসর ভেঙে ফিরছেন কোর্টে? বড় আপডেট দিলেন সেরেনার কোচ

অবসর ভেঙে আবারও টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)?। দীর্ঘ বিরতির পর আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে পারেন...

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...