Monday, April 6, 2026

বর্বর সরকার চলছে: ত্রিপুরা-দিল্লিতে রংবদল হবে, তোপ দাগলেন মমতা

Date:

Share post:

“যাঁরা আক্রান্ত, তাঁদেরই গ্রেফতার করা হয়েছে। বাইরে থেকে কেউ গেলেই তাঁদের গ্রেফতারির মুখে পড়ছে। থানায় অভিযোগ লেখাতে গেলে তাদের নামে মামলা হচ্ছে। আমরা পিছু হঠব না, লড়াই ছাড়ব না।” বৃহস্পতিবার, এসএসকেএম-এ জয়া দত্ত (Jaya Dutta), সুদীপ রাহাদের (Sudip Raha) দেখে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল (Tmc) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সময় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)।

ত্রিপুরায় তৃণমূলের উপর পুলিশি জুলুম অব্যাহত। এদিন সকালেও তৃণমূল নেতাদের গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে এদিন ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করেন মমতা। তিনি বলেন ত্রিপুরায় একটা “বর্বর সরকার” চলছে। বিজেপির একজনকেও ভোট দেওয়া উচিৎ নয়। সংবাদমাধ্যমকেও মুখ খুলতে দেওয়া হচ্ছে না। সেদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে পান না। এখন জাতীয় মানবাধিকার কমিশন কোথায়? প্রশ্ন তোলেন মমতা।

ত্রিপুরা এখন পাখির চোখ তৃণমূলের। সোমবার, এসএসকেএম-এ সুদীপ রাহা, জয়া দত্তদের দেখতে গিয়ে মমতা বুঝিয়ে দিয়েছিলেন এবার লক্ষ্য ত্রিপুরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “ত্রিপুরাতেও রংবদল হবে, দিল্লিতেও হবে”।

আরও পড়ুন- ফিফা র‍্যাঙ্কিং-এ একই জায়গায় রইল ভারতীয় দল, শীর্ষে রইল বেলজিয়াম

মুখ্যমন্ত্রী বলেন, “এ রাজ্য আইন আছে। কিন্তু আমরা তার অপপ্রয়োগ করি না এটা মনে রাখা উচিত”। তিনি জানান, জয়া দত্তকে বৃহস্পতিবারই এসএসকেএম থেকে দেওয়া হচ্ছে।

এর আগে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে ত্রিপুরা ইস্যুতে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, কীভাবে মানবাধিকার কমিশনের রিপোর্ট দেওয়া হচ্ছে? বিজেপি সোশ্যাল মিডিয়ার কোনও ধরনের কারচুপি করছে? তা সবই তিনি জানেন। কিন্তু এখনও সে বিষয় নিয়ে তিনি মুখ খোলেননি।

advt 19

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...