Saturday, April 4, 2026

ইস্টবেঙ্গলে পালন স্পোর্টস ডে, ফাইনাল চুক্তি নিয়ে কী বললেন লাল-হলুদ কর্তা?

Date:

Share post:

আজ ১৩ ই আগস্ট, ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে( Eastbengal aports day)। ১৩ আগস্ট প্রয়াত সাধারণ সচিব দীপক দাস এর ৮২ তম জন্মদিবস। প্রতিবছরের মতো এবছরও আজকের দিনটি  ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’ হিসেবে পালন করা হল।

এদিন ক্লাব তাঁবুতে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি। প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রাক্তন খেলোয়াড় মনোরঞ্জন ভট্টাচার্য্য, সম্বরণ ব্যানার্জি, সুভাষ ভৌমিকেরা। উপস্থিত ছিলেন আরেক প্রাক্তন খেলোয়াড় মেহতাব হুসেন। এরপরই ক্লাব পতাকা উত্তোলন করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা। পতাকা উত্তোলনের পরই শুরু হয় রক্তদান শিবির। প্রায় ১৫০ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। কোভিদ বিধি মেনেই সমস্ত কিছু আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে।

এদিকে এখনও অবদি চুক্তিজট অব‍্যাহত। ইনভেস্টোর কোম্পানি শ্রী সিমেন্টের( sree cement) পক্ষ থেকে এখনও আসেনি কোন নতুন চুক্তিপত্র। সেই নিয়ে ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন,” এখনও অবদি আমাদের হাতে কিছু এসে পৌঁছায়নি। কিছু আসলে আমরা পর্যলোচনা করব। তারপর সিদ্ধান্তে বসব।” যার ফলে এখনও একপ্রকার স্পষ্ট ক্লাব-ইনভেস্টোরের চুক্তি বিতর্ক।

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে শতরান করে সেহবাগকে ছুঁয়ে ফেললেন রাহুল

 

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...