Saturday, April 4, 2026

সোমবার থেকে নয়া নিয়মে টিকাকরণ কলকাতা পুরসভায়

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই কয়েক দফায় ভ্যাকসিন এসেছে রাজ্যে। কিন্তু ভ্যাকসিন নিয়ে যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি না হয় তার জন্য নয়া নিয়ম চালু করল কলকাতা পুরসভা। সোমবার থেকে লাগু হবে এই নিয়ম। এবার থেকে সপ্তাহে প্রথম ডোজ কবে পাওয়া যাবে আর দ্বিতীয় ডোজ কবে পাওয়া যাবে, সেই দিন বেঁধে দেওয়া হল।

নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে  মঙ্গল, বৃহস্পতি ও  শনিবার দেওয়া হবে ভ্যাকসিনের প্রথম ডোজ। আর সোম, বুধ, শুক্রে দ্বিতীয় ডোজ। শুক্রবার কলকাতা পুরসভা স্বাস্থ্যসংক্রান্ত বৈঠক শেষে এমনটাই জানালেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ। গত কয়েকদিনে ভ্যাকসিন নিতে কলকাতার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রচুর মানুষের ভিড় এড়াতেই এবার নয়া নিয়ম চালু করল কলকাতা পুরনিগম। এর ফলে সুষ্ঠুভাবে টিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- এবার পুলিশের জালে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ভুয়ো অফিসার

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...