Saturday, April 4, 2026

সব সময়ের জন্য ভাড়া এক, শহরে এখন অভিনব অ্যাপ ক্যাব ‘ryde’

Date:

Share post:

কলকাতায় আত্মপ্রকাশ করল নতুন অ্যাপ ক্যাব ‘ryde’। শুক্রবার ১ হাজার ক্যাব নিয়ে পরিষেবা শুরু করেছে এই সংস্থা। এক অভূতপূর্ব উপায়ে পরিষেবা দিতে এল এই অ্যাপ ক্যাব সংস্থা। অন্য সংস্থার থেকে খুবই সস্তা এই ‘ryde’। সবচেয়ে উল্লেখযোগ্য যে এটিতে কোনও সার্জ প্রাইসিং নেই। দিনভর একই ভাড়া। অফিস টাইম হোক, ঝড়-বাদলের দিন হোক কিংবা বেশি রাত হোক, ভাড়া সব সময়ের জন্য একই। এরই সঙ্গে উল্লেখযোগ্য হল, রাতের শহরে নারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ১৬ জন মহিলা চালক রয়েছেন এই অ্যাপ ক্যাব সংস্থায়।
দু’ভাবে বুক করা যাবে Ryde। গুগল প্লে স্টোরে গিয়ে ‘ryde’ টাইপ করে অ্যাপ ইন্সটল করে নেওয়া যাবে। তবে অ্যাপে অসুবিধা হলে বা যারা অ্যাপ পরিচালনায় পারদর্শী নন তাঁরা 9836111222-এই নম্বরে বুক করতে পারবেন ফোন করে।

আরও পড়ুন- ত্রিপুরায় থাকছেন বিপ্লব, সুবিধা তৃণমূলেরই: মত রাজনৈতিক মহলের
ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ টাকা । সঙ্গে বেস প্রাইস ৩৫ টাকা। এছাড়া আর কোনও সারচার্জ বা অন্য কিছু নেই।
আপাতত কলকাতার মধ্যেই এই গাড়ির পরিষেবা পাবেন যাত্রীরা। তবে পুজোর আগে গাড়ির সংখ্যা বাড়িয়ে শহরতলী ছাড়িয়ে নিকটবর্তী জেলাতেও পরিষেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে অ্যাপ ক্যাব সংস্থার।

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...