Sunday, April 5, 2026

“তালিবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য প্রস্তুত”, বার্তা চিনের

Date:

Share post:

ভারত(INDIA) আগেই জানিয়ে দিয়েছিল, তালিবান জোর করে আফগানিস্তানে সরকার গড়লে তাকে সমর্থন করবে না। তবে আফগানিস্তানের(Afghanistan) রাজধানী কাবুল ইতিমধ্যেই দখল করে নিয়েছে তালিবান(taliban) জঙ্গিগোষ্ঠী। এহেন পরিস্থিতিতেই এবার চিনের(China) তরফে জানানো হলো তালিবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে প্রস্তুত তারা।

সোমবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের তরফে সংবাদমাধ্যমকে দেওয়া বার্তায় জানানো হয়েছে, “স্বতন্ত্র ভাবে নিজেদের ভাগ্য নির্ধারণ করার আফগান মানুষের অধিকারকে চিন সম্মান করে। এবং আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখতে চায়।” সোমবার চিনের তরফে এহেন বার্তায় প্রশ্ন উঠতে শুরু করেছে নানান মহল থেকে। ভারত তো বটেই একাধিক দেশের তরফে ইতিমধ্যেই আফগানিস্তানে তালিবান শাসনের তীব্র বিরোধীতা করা হয়েছে। বহুদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তালিবান যদি আফগানিস্থানে শরিয়ত শাসন প্রতিষ্ঠা করতে চায় সে ক্ষেত্রে আফগানিস্তানকে কোনরকম সাহায্য করা হবে না। এমন একটি পরিস্থিতির মাঝেই এবার সরাসরি তালিবানের পাশে দাঁড়ালো চিন।

আরও পড়ুন:পর্যটক টানতে পাহাড়ে শুরু ‘জয় রাইড’

এদিকে রবিবার তালিবান কাবুল দখল করার পর হাজার হাজার মানুষ আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টে ভিড় জমিয়েছেন। রীতিমতো আতঙ্কিত মানুষের ব্যাপক ভিড়ে সোমবার এয়ারপোর্টে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভিড় সামলাতে মার্কিন সেনাকে আকাশে গুলি পর্যন্ত চালাতে হয়। পাশাপাশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, কট্টরপন্থী তালিবান নেতা মোল্লা আব্দুল গনি আফগানিস্তানের রাষ্ট্রপতি হতে পারে। সম্প্রতি তার এক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে এত অল্প সময়ে গোটা আফগানিস্তান দখল করার জন্য আনন্দ প্রকাশ করেছেন তিনি।

advt 19

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...