Saturday, April 4, 2026

পেগাসাস কাণ্ড: কেন তদন্ত কমিশন গঠন করতে হলো? জানতে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

পেগাসাস কাণ্ড (Pegasus Case) নিয়ে তোলপাড় গোটা দেশ। রহস্যের শিকড়ে পৌঁছতে গত জুলাই মাসে এ রাজ্যে তদন্ত কমিশন গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের (Suprine Court) প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর নেতৃত্বে গঠন করা হয়েছে ওই দুই সদস্যের তদন্ত কমিশন।

সেই কমিশন বাতিলের দাবিতে আবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ, বুধবার শীর্ষ আদালতে ছিল সেই মামলার শুনানি। রাজ্যের গঠন করা তদন্ত কমিশন খারিজের দাবিতে বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মামলাকারীর পক্ষে আইনজীবী সৌরভ মিশ্র। এমনকী, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাও এ দিন বলেন, ‘‘এই তদন্ত কমিশন অসাংবিধানিক, এটুকুই বলতেই পারি।’’
যদিও এখনই ওই কমিটি এখনও ভেঙে দেওয়ার নির্দেশ দেয়নি আদালত।

আরও পড়ুন- ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর জন্য হুড়োহড়ি নয়, যোগ্য হলে সবাই পাবেন: মমতা

এদিন মামলার শুনানি শেষে এ বার পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট। কেন পশ্চিমবঙ্গকে পৃথক ভাবে তদন্ত কমিটি গঠন করতে হল? মূলত সেটাই জানতে চাওয়া হয়েছে আদালতের পক্ষে। প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন জানায়, পেগাসাস নিয়ে মূল মামলার সঙ্গেই এই বিষয়টি শোনা হবে। পরবর্তী শুনানি হবে ২৫ অগস্ট।

advt 19

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...