Tuesday, March 24, 2026

বিশ্বভারতী: উপাচার্যের রাজরোষ, তিন পড়ুয়ার পর এবার বরখাস্ত দুই অধ্যাপক

Date:

Share post:

আগেই তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বরখাস্ত (Suspend) করেছে কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় দুই অধ্যাপক। সাসপেন্ড করা হল বিশ্বভারতীর (visva bharati university) পদার্থবিদ্যা বিভাগের দুই অধ্যাপককে (Professor) পীযুষকান্তি ঘোষ ও অরণি চক্রবর্তীকে। আর এই ঘটনার পরই ক্ষোভ সঞ্চার হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে। উপাচার্য (VC)বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) কার্যত একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে বলে অভিযোগ। যদিও বরখাস্তের বিষয়ে যদিও এখনও মুখ খোলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

 

জানা গিয়েছে, পড়ুয়া এবং অধ্যাপকদের বিরুদ্ধে বিশ্বভারতীর পরিবেশ কলুষিত করা ও শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগ করা হয়েছে। অর্থনীতি বিভাগে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ রয়েছে – রূপা চক্রবর্তী, ফাল্গুনী পান, সোমনাথ সৌ নামের তিন পড়ুয়ার বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে। গোটা ঘটনাই, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অঙ্গুলিহেলনে উদ্দেশ্যপ্রনোদিত ভাবেই করা হয়েছে বলে অভিযোগ পড়ুয়া ও অধ্যাপক মহলের একাংশের।

advt 19

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...