Wednesday, April 1, 2026

মহিলাদের সুরক্ষা নিয়ে “গভীরভাবে উদ্বিগ্ন”, আফগানিস্তানকে আর্থিক সহায়তা বন্ধ বিশ্ব ব্যাঙ্কের

Date:

Share post:

নজরে আফগানিস্তানের পরিস্থিতি। সে দেশের বেশিরভাগ অংশ তালিবান দখলে। এহেন অবস্থায় আফগানিস্তানে তালিবানি শাসন জারি হতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ International Monetary Fund জানিয়েছিল যে আফগানিস্তানের গচ্ছিত জরুরি পুঁজি ব্যবহার করতে পারবে না তালিবান। এবার একই পথে হেটে আফগানিস্তানকে আর্থিক সহায়তা বন্ধ করল বিশ্ব ব্যাঙ্ক।

আরও পড়ুন: কাবুল থেকে ভারতে ফেরা ৭৮ জনের মধ্যে ১৬ জনের দেহেই করোনার থাবা, উদ্বেগে কেন্দ্র

পাশাপাশি, বিশ্বব্যাঙ্ক বলেছে যে তালিবানরা ক্ষমতা দখলের পর সেখানকার পরিস্থিতি এবং বিশেষ করে মহিলাদের অবস্থা নিয়ে তারা ”গভীরভাবে উদ্বিগ্ন “। বিশ্বব্যাংকের এক মুখপাত্র বলেন, “আমরা আফগানিস্তানে আমাদের সমস্ত কার্যকলাপ বন্ধ করেছি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি।”

তিনি আরও বলেন, “আফগানিস্তানের পরিস্থিতি এবং বিশেষ করে মহিলাদের জন্য দেশের উন্নয়নের সম্ভাবনার উপর প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।” আফগানিস্তানে তালিবানরা দ্রুত দখল নেওয়ার পর এই স্থগিতাদেশ। তালিবান জঙ্গি গোষ্ঠীর হাতে যাতে টাকা না পৌঁছয় তার জন্য আফগানিস্তান সেন্ট্রাল ব্যাঙ্ক প্রায় ৭০৬ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি ফ্রিজ করেছে জোর বাইডেনের দেশ আমেরিকা। বন্ধ রয়েছে নগদ অর্থ সরবরাহের কাজও।

advt 19

 

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...