Friday, April 24, 2026

UNESCO প্রকাশিত ঐতিহ্যশালী আন্তর্জাতিক উৎসবের তালিকায় বাংলার দুর্গাপুজো? আবেদন করছে নবান্ন

Date:

Share post:

রাজ্যে ক্ষমতায় আসার পর বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেড রোডে (Red Road) দুর্গাপূজার (Durga Puja) কার্নিভাল (Carnival) আয়োজন করে মুখ্যমন্ত্রী এই বাংলার শ্রেষ্ঠ উৎসবকে একটি আন্তর্জাতিক উৎসবে (International Festival) পরিণত করেছেন। এবার বাঙালিদের সেই মহোৎসব বিশ্বের মানচিত্রে আন্তর্জাতিক উৎসবের তালিকা “মেগা ফেস্টিভ্যাল” নথিভুক্ত হবে? তারই স্বীকৃতি আদায়ের জন্য ফের উদ্যোগ নিল নবান্ন (Nabanna)।

 

UNESCO বিশ্বের ঐতিহ্যশালী আন্তর্জাতিক উৎসবের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বিশ্বের ঐতিহ্যবাহী উৎসবকে সামিল করা হয়। দু’বছর আগে আন্তর্জাতিক চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফিতে (National Geography) বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে “মেগা ফেস্টিভ্যাল”র খেতাব দিয়েছিল। এমন কী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মস্তিষ্কপ্রসূত “বৈচিত্রের মাঝে ঐক্য”র ভাবনা নজরে কেড়ে ছিল UNESCO কর্তাদের। এবং সেবারই UNESCO-এর কাছে শারদোৎসবকে আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি আদায়ের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। যদিও শেষমেশ সেই আবেদনের সাড়া দেয়নি UNESCO।

 

এবার তাই পুজোর আগে রাজ্যের পর্যটন দফতরের (Tourism Department) পক্ষ থেকে ফের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। বাংলার দুর্গা পূজাকে ঐতিহ্যশালী আন্তর্জাতিক উৎসবের তকমা দেওয়ার প্রয়াস কতটা সফল হবে সেটা তো সময়ই বলবে। কিন্তু কোনও স্বীকৃতি ছাড়াই যে বাঙালিদের এই উৎসব বিশ্বব্যাপী জনপ্রিয় তার টের পাওয়া যায় দুর্গাপূজার সময়। যখন বিশ্বের সমস্ত ডিজিটাল মিডিয়ার নজর বাংলার দিকে থাকে।

 

উল্লেখ্য, এখনও পর্যন্ত মাত্র ৬টি দেশ UNESCO-এর এই তকমা পেতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে রয়েছে ব্রাজিল, ফ্রান্স, বলিভিয়া, বেলজিয়াম ও সুইজারল্যান্ড-এর মত দেশগুলি। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দেশের তালিকায় এবং ঐতিহ্যশালী আন্তর্জাতিক উৎসবের তালিকায় এই দেশগুলির নাম রয়েছে।

advt 19

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...