Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় অবশেষে জটকাটলো ইস্টবেঙ্গলের, খেলবে আইএসএল

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ( Mamata Banerjee) মধ্যস্থতায় অবশেষে জটকাটলো ইস্টবেঙ্গলের( Eastbengal)। আইএসএল( isl) খেলবে এসসি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের স্পনসর থাকছে শ্রী সিমেন্ট (Shree Cement) । বুধবার নবান্নে জানালেন মুখ‍্যমন্ত্রী।

বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের এবং ইস্টবেঙ্গলের চুক্তিজট কাটাতে বুধবার নবান্নে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বৈঠকের পরই মুখ‍্যমন্ত্রী জানান ইস্টবেঙ্গলের স্পনসর হিসাবে থাকছে শ্রী সিমেন্ট। যার ফলে ইস্টবেঙ্গলের এ বার আইএসএল-এ খেলতে বাধা থাকল না।

বৈঠক শেষে মুখ‍্যমন্ত্রী বলেন,”সমস্যা মিটে গিয়েছে। ইস্টবেঙ্গল আইএসএল-এ খেলছে। ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থক এবং কর্তাদের আমার শুভেচ্ছা। খেলা হবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান সকলকেই বলছি, আমরা তোমাদের নিয়ে গর্বিত।”

আরও পড়ুন:‘একের পর এক সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছি, যার ফলে প্রস্তুতিতে ব‍‍্যাঘাত ঘটছে’ : নীরজ চোপড়া

 

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...