Monday, June 8, 2026

ভয়াবহ পরিস্থিতি, আফগানদের ঠেকাতে তালিবানরা দেদার ব্যবহার করছে স্মোক গ্যাস ও জলকামান

Date:

Share post:

আফগানিস্তানে তৈরি হয়েছে চরম অরাজক অবস্থা। বহু মানুষ ছাড়তে চাইছেন দেশ। আফগান ছাড়াও সেই তালিকায় রয়েছেন আরও অনেক রাষ্ট্রের নাগরিক।সবাই ভিড় করছেন কাবুল বিমানবন্দরে।সেই ভিড়ের মধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
টলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যে গত ১০ দিনে কাবুল বিমানবন্দর চত্বরে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৫ জন মানুষ। এই হিসেব চলতি সপ্তাহের ২৫ অগস্ট পর্যন্ত। গত ১৫ অগস্ট রাজধানী কাবুলের দখল নেয় তালিবান। সেই সঙ্গেই পুরো আফগানিস্তান চলে যায় তালিবানের নিয়ন্ত্রণে।

আরও পড়ুন – আফগানিস্তান ইস্যুতে সরকারের পাশে, কেন্দ্রকে আটকে থাকা বাঙালিদের তালিকা দিল তৃণমূল
প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতদের সংখ্যা ২৫-এর বেশিও হতে পারে। আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। যাদের মধ্যে ছয় থেকে সাত জন প্রাণ হারিয়েছেন অনাহার এবং তৃষ্ণার কারণে। বাকিদের কয়েকজন ভিড়ের চাপেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিছু লোকের প্রাণ গিয়েছে তালিবানের এয়ার স্ট্রাইকে।
সব মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে নিত্যদিন বহু মানুষ আসছেন কাবুল বিমানবন্দরে। সকলেরই লক্ষ্য আফগানিস্তান ছেড়ে অন্য কোনও নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়া। বিপুল মানুষের চাপেই জটিলতা তৈরি হচ্ছে। এরই মাঝে আফগানদের আটকাতে মরিয়া তালিবান বিমানবন্দরের বাইরে দেদার স্মোক গ্যাস ও জলকামান ব্যবহার করছে। পাশাপাশি শোনা গিয়েছে তালিবানের হুমকি। আফগান নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা চাপিয়েছে তারা। পাশাপাশি চলতি মাসের মধ্যেই সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আফগানিস্তান ছেড়ে যেওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকাকে।

advt 19

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...