Monday, June 8, 2026

আগামী ৬ থেকে ৯ সেপ্টেম্বর, তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এবার ৩দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রথমবার উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM)। আগামী ৬ অগাস্টে গিয়ে কলকাতায় ফিরবেন ৯ অগাস্ট। এবার উত্তরবঙ্গ কর্মসূচির মধ্যে রয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক। এমনকী পার্টি নেতৃত্বের সঙ্গে বৈঠকে থাকতে পারেন তৃণমূল (TMC) নেত্রী। মানুষের সমস্যা জানতে কোনও কোনও এলাকাতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী।

এর আগে বিধানসভা ভোটের প্রচারের সময় শেষবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আশানুরূপ ফল হয়নি তৃণমূলের। তৃণমূল সুপ্রিমো নিজে উত্তরবঙ্গে জোরাল প্রচার করেন। ফলে
এবার বিধানসভা উত্তরবঙ্গেও ভালো ফলাফল করেছে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের ধারণা, এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে কিছু ঘোষণাও করতে পারেন তিনি। একইসঙ্গে জন বারলা ও বিজেপির একটা মহল থেকে যে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের কথা বলা হচ্ছে, সে ব্যাপারেও বিরোধিতা করে মুখ খুলতে পারেন তিনি।

advt 19

 

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...