Monday, June 8, 2026

মুখ‍্যমন্ত্রীকে ধন‍্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রত্যাবর্তন এসসি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় ফিরল এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। গত জুন মাসে শেষ পোস্ট করেছিল এসসি ইস্টবেঙ্গল। যেখানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কাজ বন্ধ রাখার কথা জানান হয় তাদের পক্ষ থেকে। ইস্টবেঙ্গলের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার সম্পর্কের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময়। তবে মুখ‍্যমন্ত্রীর মমতা বন্দ‍্যোপাধ‍্যায়( Mamata Banerjee) মধ্যস্থতায় অবশেষে চুক্তি জট খুলেছে ইস্টবেঙ্গলে। স্পনসর থাকছে শ্রী সিমেন্ট( Shree Cement)। গতকালই  মুখ‍্যমন্ত্রী ঘোষণা করেন আইএসএলে(Isl) এসসি ইস্টবেঙ্গল। আর এই কারণে এদিন মুখ‍্যমন্ত্রীকে ধন‍্যবাদ জানান হয় এসসি ইস্টবেঙ্গলে সরকারি পেজে। আর ধন‍্যবাদ বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রত্যাবর্তন করল এসসি ইস্টবেঙ্গল।

যেখানে লেখা হয়,”সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বরাবর পাশে থেকেছেন। আমরা সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই। হাতে সময় অল্প। এর মধ‍্যেই দিয়েই আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।  চেষ্টা করব লাল-হলুদ পতাকা ওপরে তুলে ধরার।”

আরও পড়ুন:প‍্যাট কামিন্সের বদলি হিসাবে টিম সাউদিকে সই করাল কেকেআর

 

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...