Tuesday, March 24, 2026

দ্রুত উপনির্বাচন চেয়ে আজ কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার, দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ৫ সদস্যের প্রতিনিধি দল। থাকবেন ৫ সাংসদ। সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, জহর সরকার, সাজদা আহমেদ ও মহুয়া মৈত্র।
মূলত ৭টি কেন্দ্রে উপনির্বাচনের দাবি নিয়েই তৃণমূল প্রতিনিধি দল কমিশনে যাবে। সঙ্গে রয়েছে দুটি কেন্দ্রের নির্বাচনও। প্রার্থীর মৃত্যুর কারণে এই দুই জায়গায় ভোট হয়নি। তৃণমূলের বক্তব্য, কোভিড পরিস্থিতি রাজ্যে নিয়ন্ত্রণে। সরকার যুদ্ধকালীন তৎপরতায় মোকাবিলা করছে। বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। সেই সঙ্গে চলছে টিকাকরণ কর্মসূচিও। তাছাড়া ভোট হলে রাজ্যের ৭টি কেন্দ্রে হবে। বিছিন্ন হাতে গোনা অঞ্চল। বিশাল এলাকা জুড়ে জমায়েত হওয়ার সম্ভাবনা কম। ফলে ভোট করার এটাই উপযুক্ত সময়। প্রয়োজনে ৭ দিনের প্রচারসূচির সময় দিয়েই ভোট হতে পারে। বিধানসভা ভোটের পর চার মাস ইতিমধ্যে অতিক্রান্ত। ৬ মাসের মধ্যে উপনির্বাচন করা বাধ্যতামূলক। ভোটের সময়ের কোভিড পরিস্থিতির চাইতে এখনকার পরিস্থিতি যথেষ্টই ইতিবাচক, বক্তব্য তৃণমূলের।
ভোট করা নিয়ে কমিশন বাংলার রাজনৈতিক দলগুলির মত জানতে চেয়েছিল। সেই মতামতের চিঠিও আজ তৃণমূল কংগ্রেস জমা দেবে। শোনা যাচ্ছে বিজেপি নাকি ভোট না করার পরামর্শ দিয়েছে কমিশনে। যদিও বাকি বিরোধী দলগুলি উপনির্বাচনের পক্ষে বলেই জানা গিয়েছে।

advt 19

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...